বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ ও সমাবেশ
দীঘিনালায় বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে হামলা ও মিথ্যা প্রচারণা চালানোর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ শহরের কোর্ট চত্বরের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। এরপর মিছিলটি সেখান থেকে ফিরে এসে মাস্টারপাড়া এলাকায় এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন পার্বত্য বাঙািল ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ, অর্থ সম্পাদক ইব্রাহিম মনির, রাঙামাটি নাগরিক কমিটির সভানেত্রী নুরজাহান বেগম প্রমুখ।
১০ জুন দীঘিনালার বাবুছড়া এলাকায় ৫১ বিজিবি ব্যাটালিয়ন স্থাপন নিয়ে স্থানীয়দের সঙ্গে বিজিবি-পুলিশের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে ছয় বিজিবি সদস্য, ২০ জন আদিবাসী আহত হন।