বাঙালি ছাত্র পরিষদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
দুপুরে শহরের টাউল হল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর এলাকায় গিয়ে সেটি শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়।
বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মজিদ, জ্যেষ্ঠ সহসভাপতি ইব্রাহিম মনির, সহসভাপতি দেলোয়ার সোহাগ, জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি তাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ।
কর্মসূচিতে বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবি জানিয়ে বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।