বাঙালি জাতিও বিজ্ঞান শিক্ষা ও গবেষণায় পিছিয়ে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্র্রী দিলীপ বড়ুয়া বলেছেন, নতুন আবিষ্কারের মধ্য দিয়ে খুদে বিজ্ঞানীদের বিশ্ববাসীকে বুঝিয়ে দিতে হবে, বাঙালি জাতিও বিজ্ঞান, শিক্ষা ও গবেষণায় পিছিয়ে নেই। তিনি বলেন, বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হতে হবে।গতকাল শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআরের) আয়োজিত ‘বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি’ মেলার শেষ দিনে খুদে বিজ্ঞানীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। বিসিএসআইআরের চেয়ারম্যান এ আই মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিকী, পুরস্কার বিজয়ী আরাফ উদ্দিন, মো. সাদ ও ফারহানুল হুদা।গত ১২ জানুয়ারি মেলা অনুষ্ঠিত হয়। এতে খুদে বিজ্ঞানীরা গ্যাস, বিদ্যুৎ ও পানি অপচয় রোধ, সুরক্ষিত রাস্তা ব্যবস্থাপনা এবং অটো কাল্টিভেটর— এসব প্রকল্প উপস্থাপন করে। দুই দিনের এই মেলায় ১৬৫টি প্রজেক্টের মধ্যে চারটি গ্রুপে তিনটি করে মোট ১২টি শ্রেষ্ঠ প্রকল্পকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন বিভাগের পর্যায়ের (পঞ্চম থেকে অস্টম) বিসিএসআইআর হাইস্কুল, নবম থেকে দশম ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এবং কলেজ পর্যায়ে নটর ডেম কলেজ শ্রেষ্টত্ব লাভ করে। বিজ্ঞপ্তি।