বাঙালি প্রমাণ করেছে 'তারা পারে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়িতে গতকাল জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আগতদের একাংশ l ছবি: পিআইডি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়িতে গতকাল জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আগতদের একাংশ l ছবি: পিআইডি

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি কেবল পদ্মা সেতু কেন, সব উন্নয়ন বন্ধ করে দিয়েছিল। খালেদা জিয়া জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছেন। মানুষ পুড়িয়ে হত্যাসহ সব হত্যার বিচার করা হবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে কাজ হয়। আমরা ২১ বছর ক্ষমতায় ছিলাম না। আপনারা জানেন, এই সময়ে কী উন্নয়ন হয়েছে। আর আমরা ক্ষমতায় থাকাকালে কী উন্নয়ন হয়েছে, সেটা আপনারাই বিচার করবেন।’

জনসভায় ভাষণ শেষে বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকায় ফেরেন।