বাঙালি শিশুর কল্পশক্তি দ্রুত উন্মোচন হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম বলেছেন, পৃথিবীর সব শিশুই সম্ভাবনাময়। কিন্তু বাঙালি পরিবারের শিশুর কল্পশক্তি ও সম্ভাবনার দরজা খুব দ্রুত উন্মোচন হয়, যদি তাদের সঠিক পথ ধরিয়ে দেওয়া যায়।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে কসমো স্কুলের বার্ষিক ক্রীড়া উৎসবে আমীর-উল ইসলাম এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় কর্মরত বাংলাদেশি তরুণ বিজ্ঞানী রুবাব খানের নতুন ব্রহ্মাণ্ড আবিষ্কারের কথা উল্লেখ করেন। রুবাব ঢাকার উদয়ন স্কুলের ছাত্র ছিলেন। আমীর-উল ইসলাম বলেন, কোয়ান্টাম পরিবারের সদস্যরা মনোজগৎ সম্পর্কে পরিচিত। ওই জগতের ধারণা নিয়ে শিশুদের গড়া গেলে সব অসম্ভবই সম্ভব। তিনি বলেন, কসমোর শিশুদের কর্মকাণ্ড দেখে তাঁর ছোটবেলার কথা মনে পড়ছে এবং হিংসা হচ্ছে। পরে তিনি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে কসমো স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল জোবায়ের ও অধ্যক্ষ স ম মাহবুবুল আলম বক্তব্য দেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যদের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠা হয়।