বাঙালির দুর্যোগ-দুর্দিনে সুহাসিনী দাসের ভূমিকা ছিল অনন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাঙালির দুর্যোগ-দুর্দিনে সুহাসিনী দাস অনন্য ভূমিকা পালন করেছিলেন। তাঁর গভীর দেশপ্রেম, সততা, নৈতিকতা ও নিষ্ঠাবোধ প্রতিটি তরুণের অনুসরণ করা উচিত। গতকাল রোববার সকালে সিলেট শহরের চালিবন্দর এলাকার উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী সুহাসিনী দাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। অধ্যাপক সুষেন্দ্রকুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। আরও বক্তব্য দেন অধ্যাপক বিজিতকুমার দে, অনিলবরণ মিত্র, শিক্ষাবিদ শ্রীনিবাস দে, তপনকান্তি ধর, নারীনেত্রী খুশি চৌধুরী, নাট্যবক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য প্রমুখ।