বাচিক শিল্প উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় কবি নজরুল অডিটরিয়ামে গতকাল রোববার বিকেল পাঁচটায় স্তবক আবৃত্তি সংসদের উদ্যোগে কবি দিলওয়ার বাচিক শিল্প উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের উদ্বোধন করেন প্রবীণ সংগীতশিল্পী সুষমা দাশ। কবি প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কবি তুষার কর, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, রাজনীতিবিদ বাদল কর, সাংস্কৃতিক সংগঠক শামসু আলম সেলিম, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত প্রমুখ। স্বাগত বক্তব্য দেন অশোকবিজয় দাশ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এনামুল হক। অনুষ্ঠানে আটটি সংগঠন আবৃত্তি পরিবেশন করে।