বাচ্চা হাতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় গতকাল বুধবার বিকেল চারটার দিকে একটি বন্য হাতির বাচ্চার মৃত্যুর খবর পাওয়া গেছে। মাথাভাঙ্গা বন বিভাগের বিট কর্মকর্তা অহিদুর রহমান জানান, গতকাল বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া পাহাড়ে একদল বন্য হাতির পাল বিচরণ করছিল। বিচরণকালে হঠাৎ করে একটি বাচ্চা প্রায় ১২০-১৫০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে মারাত্মক আহত হয়। বাচ্চা হাতির আনুমানিক বয়স দুই-তিন মাস। আহত অবস্থায় বাচ্চা হাতিটি উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়ার আগে মারা যায়।