বাচ্চুর জামিনের আদেশ কেন বাতিল হবে না জানতে চেয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১০ জনের জামিনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল বৃহস্পতিবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ কে এম সহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ পৃথক আবেদনের শুনানি নিয়ে এই রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী এ এস এম আবদুল মোবিন শুনানি করেন। পরে এস এম মোবিন প্রথম আলোকে বলেন, আদালত বাচ্চুসহ ১০ আসামির জামিন মঞ্জুরের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।গত ১ নভেম্বর পৌর মেয়র লোকমানকে গুলি করে হত্যা করা হয়। এরপর তাঁর ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই মামলায় বিভিন্ন সময়ে আসামিরা নিম্ন আদালত থেকে জামিন পান। এর বিরুদ্ধে কামরুজ্জামান হাইকোর্টে পৃথক আটটি (ফৌজদারি রিভিশন) আবেদন করেন। গতকাল এসব আবেদনের ওপর শুনানি হয়।