প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার পোশাক বাছাই গতকাল মঙ্গলবার প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে শেষ হয়েছে। ১২টি ক্যাটাগরিতে ১৩ জুন মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। র্যা ডিসন ব্লু হোটেলের মোহনা হলে এই প্রতিযোগিতা হবে। গতকাল প্রায় ৩৩০টি পোশাক থেকে মূল প্রতিযোগিতার জন্য পোশাক বাছাই করা হয়। এবার ৫০টি ডিজাইনার প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় মূল স্পনসর ডায়মন্ড ওয়ার্ল্ড, কো-স্পনসর রিজেন্ট এয়ারওয়েজ।