প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলে উদীয়মান চৌকস খেলোয়াড় নির্বাচনের জন্য দেশব্যাপী বাছাই ও প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসনে গত সোমবার থেকে পাঁচ দিনব্যাপী ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ শুরু হয়েছে। চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক মিজানুর রহমান মিনার এ কর্মশালা পরিচালনা করছেন। প্রতিবছর জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হলেও এ বছরই অনূর্ধ্ব-১৬ ফুটবলার অনুসন্ধানের লক্ষ্যে প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে চলবে এ কার্যক্রম। প্রশিক্ষক মিজানুর রহমান জানান, চরভদ্রাসন উপজেলার ২৫ জনের একটি দলকে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। বাংলাদেশ ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে এ বাছাই ও প্রশিক্ষণ চলছে।