প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে তৃণমূল পর্যায়ে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই শীর্ষক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। গতকাল রোববার কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। বক্তব্য দেন বাফুফে কোচ মাহবুব হোসেন রক্সি, জাতীয় ফুটবল কোচ স্বপন দাস ও শাহজাদা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানস দাস, সহসভাপতি রেজাউল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, সাঈদ হাসান, ক্রীড়া সংগঠক জালাল হোসেন প্রমুখ। জেলার ৯ উপজেলায় ২০ জন করে ১৮০ জন খুদে ফুটবলার পর্যায়ক্রমে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলবে ৫ অক্টোবর পর্যন্ত।