বাছাই সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড নিতে যোগ্যদের বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার উপজেলার ৬ নম্বর ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম চলে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বয়স্ক ভাতার ৫০টি, বিধবা ভাতার ২০টি ও প্রতিবন্ধী ভাতার ৫০টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এসব কার্ডের জন্য উপযুক্ত প্রার্থী বাছাই করতে এদিন আগ্রহী ব্যক্তিদের সশরীরে প্রামাণ্যপত্র নিয়ে উপস্থিত হতে বলা হয়। সেই মোতাবেক পাঁচ শতাধিক আগ্রহী ব্যক্তি হাজির হন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম বাছাই কার্যক্রম তদারক করেন। ইউএনও ইকবাল আখতার বলেন, কার্ড বিতরণে সব ধরনের অনিয়ম বন্ধ করতেই এ পদ্ধতিতে বিভিন্ন সামাজিক সুরক্ষায় সুবিধাভোগী বাছাই করা হচ্ছে।