মুক্তিযুদ্ধসহ স্বাধী-নতা-পূর্ব বিভিন্ন আন্দোলনের সক্রিয় কর্মী ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নাছির উদ্দিন ভুঁইয়ার ছেলে নিয়ামুল বাছির ভুঁইয়া (৪১)। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চান্দপুর গ্রামে। গত বছর থেকে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন নিয়ামুল। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক কাজী মনজুর কাদেরের অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, নিয়ামুলকে বাঁচাতে হলে দীর্ঘমেয়াদি রেডিওথেরাপিসহ উন্নত চিকিৎসা প্রয়োজন। এ জন্য দেশের বাইরে নিতে হবে। খরচ হবে অন্তত পাঁচ লাখ টাকা। বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা, অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপির খরচ জোগাতে ইতিমধ্যে নিয়ামুলের পরিবার জায়গাজমি বিক্রির পর এখন ঋণে জর্জরিত। তাদের পক্ষে আর নিয়ামুলের চিকিৎসার খরচ জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় নিয়ামুলের অসহায় বাবা প্রধানমন্ত্রীসহ দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. নিয়ামুল বাছির, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৮১০৭৯৮৭২০১, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি সেন্টার, মতিঝিল, ঢাকা। বিজ্ঞপ্তি।