প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা মোটরসের ব্র্যান্ড বাজাজের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার ঢাকার বনানী খেলার মাঠে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে। এটি বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এতে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড অবসকিউর, জলের গান ও নকশীকাঁথা। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ আয়োজনে সংগীত পরিবেশনা ছাড়াও থাকছে হান্ট রাইডার জেড-এর মোটরবাইক চালনার বিশেষ প্রদর্শনী। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরা মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক মেহদাদুর রহমান, নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন, অ্যাডবেস্ট ইন্টারন্যাশনালের ইভেন্ট পরিচালক এহসানুর রহমান, সংগীতশিল্পী সাজেদ ফাতেমী প্রমুখ। বিজ্ঞপ্তি।