বাজার উচ্ছেদ করতে গিয়ে হামলায় দুই কাউন্সিলর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাবুপাড়া এলাকার সড়কে অবৈধ বাজার উচ্ছেদ করতে গিয়ে দখলদারদের হামলায় সিটি করপোরেশনের দুই কাউন্সিলরসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরের এই হামলার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার বাবুপাড়া এলাকায় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের বড় ভাই কবির হোসেন সিটি করপোরেশনের একটি রাস্তার পাশে অবৈধভাবে বাজার বসান। এই কারণে সড়ক সংকুচিত হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে এলাকার লোকজন।ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার জানান, বন্দর থানার পুলিশ রাস্তার অবৈধ বাজার উচ্ছেদ করতে সিটি করপোরেশনের সহযোগিতা চাওয়ায় তিনিসহ অপর কাউন্সিলর ঘটনাস্থলে যান। তখন অবৈধভাবে বাজার স্থাপনকারীরা হামলা চালায় এবং যানবাহন ভাঙচুর করে।