বাজারমূল্য স্থিতিশীল রাখতে আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারমূল্য স্থিতিশীল রাখতে ‘কম্পিটিশন ল’ বা ‘প্রতিযোগিতা আইন’ নামের একটি আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ কথা জানান। খবর ইউএনবির।ওই কর্মকর্তা জানান, বাজারে পণ্যের দাম নিয়ে কারসাজি রোধে বর্তমানে কোনো সুনির্দিষ্ট আইন নেই। তাই সরকার চলতি অর্থবছরেই এ ব্যাপারে একটি আইন করার উদ্যোগ নিয়েছে। মন্ত্রণালয় ইতিমধ্যেই আইনের খসড়া চূড়ান্ত করেছে এবং খসড়াটি অনুমোদনের জন্য আগামী মাসে মন্ত্রিপরিষদের বৈঠকে তোলা হতে পারে। কর্মকর্তা আরও জানান, মন্ত্রিপরিষদ খসড়া অনুমোদন করার পর আগামী জুনের মধ্যে তা আইনে পরিণত করতে বিল আকারে সংসদে পাঠানো হবে।