বাজারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের হাসেম আলী খান বাজারে গত শনিবার গভীর রাতে ভয়াবহ আগুনে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এলাকার কয়েকজন বলেন, রাত একটার দিকে বাজারে আগুনের লেলিহান শিখা দেখে লোকজন জড়ো হন। তাঁরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই তিনটি চায়ের দোকান, একটি কম্পিউটারের দোকান, দুটি ফার্নিচারের দোকানসহ আটটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। লোহালিয়া ইউপির চেয়ারম্যান কবির তালুকদার বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী আগুনে কমপক্ষে ৩০ লাখ টাকার সম্পদহানি হয়েছে।