বাজারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ বজরা পুকুর বাজারে গতকাল সোমবার ভোররাতে আগুন লেগে ছয়টি দোকান ও চারটি গুদামঘর পুড়ে গেছে। দোকান ও গুদামঘরে থাকা মালামাল ছাই হয়ে গেছে। বগুড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে ইউএনও শাহেদ পারভেজ ও থানার ওসি নজরুল ইসলাম ও জিয়ানগর ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে দোকানিরা প্রাথমিকভাবে ধারণা করছেন। ইউএনও বলেন, ‘সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম। ছয়টি দোকান ও চারটি গুদামে রাখা সম্পূর্ণ মালামাল পুড়ে গেছে।’