বাজারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে গতকাল রোববার গভীর রাতে একটি পাইকারি মুদি দোকান ও পাটগুদামে অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে দোকান ও গুদামটি মালামালসহ ভস্মীভূত হয়। বাজারের নৈশপ্রহরী রাত সাড়ে ১২টার দিকে উত্তম কুণ্ডু নামের এক ব্যবসায়ীর পাইকারি মুদি দোকানের ওপর কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখেন। খবর পেয়ে দমকলকর্মীরা এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। এরই মধ্যে ওই মুদি দোকান ও পাশের নীতীশ সাহার পাটগুদাম মালামালসহ ভস্মীভূত হয়। মাগুরা সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  মাগুরা প্রতিনিধি