বাজারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাজারের ১০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা জানান, বেলা আড়াইটার দিকে বাজারের আমজাদ মার্কেটের একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই মার্কেটের ১০টি দোকান পুড়ে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল আলম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।