বাজারে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বাজারে গত শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাড়েয়া বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে তরিকুল ইসলামের ধানের গুদাম, ইউনুস আলী, মো. রব্বানীসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। আগুনে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন মাড়েয়া বাজারের পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন।