বাজারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাসস্ট্যান্ড-সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে। ইকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তানভীর হোসেন বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে পাঁচটি ওয়ার্কশপ ও একটি মুদি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।