বাজারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে একটি বাজারে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে কোটালীপাড়া উপজেলার ঘাঘড় বাজারে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের লিডার আলী আকবর বলেন, চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের একটি ইউনিট সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি চায়ের দোকান, দুটি ধান ক্রয়কেন্দ্র, চারটি সেলুন ও একটি কাঠের সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। চায়ের দোকানদার জাকির শেখ বলেন, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।