বাজারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে আমিনুর রহমান খানের মুদি দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কোদালিয়া শহীদনগর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আগুনে ওই দুই ব্যবসায়ীর আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।