বাজারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজারের ফারুকী মার্কেটে আগুন লেগে একটি ইলেকট্রনিক্স ও একটি ওষুধের দোকান পুড়ে গেছে। গত বুধবার রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে ওই দুটি দোকানের ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।