বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে ২৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। রাত আড়াইটার দিকে স্বর্ণকার পট্টির রণজিৎ শীলের মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি