বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে আগুনে দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সকাল ১০টার দিকে বাজারের বাসস্ট্যান্ড এলাকায় তরিকুল ইসলামের পেট্রলের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তরিকুলের দোকান ও তার পাশে থাকা হারুন মিয়ার ভাঙারির দোকান পুড়ে ছাই হয়ে যায়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।