বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীর বাজারে গত শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে বাজারের জুলহাস স্টোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে জুলহাস স্টোর, আল-মারিয়া কসমেটিকস, ভাই ভাই এন্টারপ্রাইজ ও মা ডেকোরেটর পুড়ে যায়। সংবাদ পেয়ে শেরপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।