বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া বাজারে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান ও স্থানীয় বিএনপি কার্যালয় পুড়ে গেছে। বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে বাজারের কবির হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পাশের সোহেলের গার্মেন্টস দোকান, এস টেলিকম, সুশীল চন্দ্রের হোটেল ও মিষ্টির দোকান এবং দুলাল মালাকার, আবদুল হক, শ্যামল মালি ও মোসলেমের মুদি দোকান, কালা ধোপার লন্ড্রি, রিপনের কসমেটিকস দোকান ও স্থানীয় বিএনপির কার্যালয় পুড়ে যায়।