বাজারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান ও চারটি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সিয়াম সিহাব ক্রোকারিজ স্টোর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। আগুনে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান ও চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে কাউখালী, ভান্ডারিয়া ও ঝালকাঠি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।