বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শহরের প্রাথবাজারে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, রাত একটার দিকে বাজারের শাহজাহান মিয়ার বিপণিবিতানে আগুন লাগে। পরে জেলা সদর থেকে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সুভাষ দেবনাথ, অজয় দেবনাথ, দুলাল দেবনাথ, মতিন মিয়া ও নিজাম মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন, আগুনে তাঁদের প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।