প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বাজারে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে খাদ্যের গুদাম, মাছের আড়ত, হোটেল, সেলুন, চায়ের দোকানসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কাঞ্চন মৃধা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।