প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজারে আগুনে পুড়ে গেছে ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র জানায়, সাড়ে তিনটার দিকে ওই বাজারের বিপুল দাসের হার্ডওয়্যারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে প্রশান্ত বিশ্বাসের জুতার দোকান, জব্বার উকিলের আইসক্রিম ফ্যাক্টরি, সাধন দাস ও সুশান্ত কর্মকারের ওষুধের দোকান, শাহীন খন্দকার ও আজাদের ইলেকট্রনিকস, সেকেন্দারের মুদি, ইমরান ও মারাদ হোসেনের মোবাইল সার্ভিসিং দোকানসহ মোট ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।