প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট বাজারে গত শনিবার দুপুরে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান ও জাতীয় পার্টির কার্যালয় পুড়ে গেছে। ভিটাবাড়িয়া ইউপির চেয়ারম্যান মশিউর রহমান মৃধা জানান, দুপুর আড়াইটার দিকে আবুল কালামের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জাতীয় পার্টির (জেপি) কার্যালয় ও ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান আংশিক পুড়ে যায়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি