প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা শহরের বাজারে অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাজারের প্রতিমা বস্ত্রালয় থেকে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস না থাকায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই পাঁচটি কাপড়, তিনটি হার্ডওয়্যার, দুটি স্বর্ণালংকার, ১৫টি কনফেকশনারিসহ ৩৫টি দোকান পুড়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভূঁইয়া জানান, আগুনে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।