বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালীর বাজারে আগুন লেগে তিনটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত দুইটায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই বাজারের ব্যবসায়ী লিটন মিয়া বলেন, আশপাশ থেকে লোকজন ছুটে এসে ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে মোফাজ্জল মিয়ার জেনারেটর ও শ্যালো ইঞ্জিনের যন্ত্রাংশ বিক্রির দোকান, বাচ্চু মিয়ার টিভি-সিডি ও চায়ের দোকান এবং মুকুল মিয়ার একটি ডেকোরেটরের দোকান পুড়ে যায়।