বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর বাজারে গত শুক্রবার রাতে আগুনে দুটি মুদি ও একটি কাপড়ের দোকান পুড়ে গেছে। এতে ৯৫ হাজার টাকা পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকার। ইজ্জতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ইফতেখারুল ইসলাম জানান, রাত সোয়া ১১টার দিকে জাহাঙ্গীর আলমের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের শামসুদ্দিন ও আকরাম হোসেনের মুদি দোকানে ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভে।