প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর শরিষাকোল বাজারে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা জানান, সোমবার রাতে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত ১০টার দিকে বাজারের আলামিনের কাপড়ের দোকানে আগুন লেগে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে জুলহকের সার ও কীটনাশক বিক্রির দোকানও পুড়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।