বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামপুর বাজারে গত রোববার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাত সাড়ে ১১টার দিকে বাজারের রাজেকুল ইসলামের চায়ের দোকানের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকা।