প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা বাজারে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। এলাকার কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী আবদুল জব্বার শরীফ বলেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে মুদি, ওষুধ ও পোলট্রি খাবারের তিনটি দোকান পুড়ে যায়।