বাজারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী বাজারে গতকাল শুক্রবার ভোর চারটার দিকে অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, সমির ঘোষের মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মানিকহার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী, ইউএনও মৃধা মো. মোজাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।