বাজারে আগুন একজনের মৃত্যু আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন বাজারে গত রোববার রাতে অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে পুড়ে একজন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ১১টার দিকে বিনোদন সিনেমা হলের পাশের একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ বেপারী জানান, রাত সোয়া ১১টার দিকে আগুন লাগে। ১৫ মিনিটের মধ্যে বাজারের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় বিনোদন সিনেমা হলের ভেতরে আটকা পড়ে অপারেটর দুলাল হোসেন নিহত হন। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে প্রায় ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিরা লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।