বাজারে আগুন, ১৪ দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজারে আগুনে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে এক মাসের ব্যবধানে বাজারটিতে দ্বিতীয় দফায় আগুন লেগেছে।
সন্ধ্যায় বাজারের মোকাদ্দেস মিয়ার তুলার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনোহরদী থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।