বাজারে ক্রেতা নেই, পাট পুড়িয়ে ফেললেন কৃষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার মহিমাগঞ্জ হাটে গতকাল মঙ্গলবার এক মণ পাট বিক্রি করতে যান কৃষক মিজানুর মিয়া (৪৫)। বেলা ১১টা থেকে পাট নিয়ে অপেক্ষা করতে থাকেন। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত কোনো ক্রেতা পাট কিনতে আসেননি। তাই বিক্রি করতে না পেরে ক্ষোভে-দুঃখে হাট চত্বরেই ওই পাট পুড়িয়ে ফেলেন তিনি।
মিজানুর গোবিন্দগঞ্জ উপজেলার জগদিশপুর গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘পাট বিক্রি করে তরিতরকারি কিনতাম। কিন্তু বিক্রি করতে পারলাম না। তাই পুড়ে ফেললাম।’