প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া পৌর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মো. জহির রায়হান পৌর বাজার ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে পুলিশ সুপার প্রলয় চিসিম ও মেয়র আনোয়ার আলী ছিলেন। তাঁরা মাছ, মাংস ও সবজিবাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিরূপণ করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, ফুটপাত বন্ধ করে দোকান তৈরি করে পথচারীদের বিড়ম্বনায় ফেলা যাবে না। এ ছাড়া রেললাইনের ওপর ব্যবসা করা যাবে না বলেও তিনি হুঁশিয়ার করেন। পরে তিনি মালিক কল্যাণ সমিতির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।