বাজারের খোলা জায়গার ইজারা বাতিল করলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননেত্রী শেখ হাসিনার চাওয়া, শান্তিপূর্ণভাবে গরিবের যেন দুবেলা খাবার জোটে। এ কারণে গরিব মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, অন্যায়, অবিচার ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না।
গতকাল রোবাবর বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের বণিক সমবায় সমিতির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর) আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগে সাংসদ মজিবুর রহমান চৌধুরী বাজারের ব্যবসায়ীদের আন্দোলনের মুখে তোহা বাজারের ইজারা বাতিলের দাপ্তরিক নির্দেশ ব্যবসায়ীদের হাতে তুলে দেন।
সাংসদ বলেন, ছিন্নমূল ব্যবসায়ীদের ভাগ্যের ওপর আঘাত কোনোদিনই মেনে নেওয়া হবে না। এ বাজারের আর এক টুকরো জমিও ইজারা দেওয়া হবে না।
এ সময় মজিবুর রহমান ‘শেখ হাসিনার চাওয়া, গরিবের দুবেলা খাওয়া’ মন্তব্য করে ছিন্নমূল ব্যবসায়ীদের নিশ্চিন্তে ব্যবসা করার পরামর্শ দেন।