বাজিতপুরে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারের কাছ থেকে গতকাল শুক্রবার দুপুরে রিভলবার, ছয়টি গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. আলফাজ। তাঁর বাড়ি উপজেলার মাছিমপুর গ্রামে। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ দাবি করছে। এর আগে গত বুধবার পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার আগরপুর থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ সোহাগ মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আলফাজকে গ্রেপ্তার করা হয়।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, আলফাজ বাজিতপুর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।