বাজিতপুরে খুন হওয়া যুবলীগ নেতার শরীরের বাকি অংশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুরে খুন হওয়া যুবলীগের নেতা আলম মিয়ার (৩০) মাথা, ডান হাত ও বাঁ পা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাজিতপুরের সরারচর ইউনিয়নের তেঘুরিয়া নূরপুর সিংধা বিলে তল্লাশি চালিয়ে লাশের অবশিষ্ট তিনটি টুকরা উদ্ধার করে পুলিশ।এ নিয়ে তিন দফা অভিযানে পুলিশ আলম মিয়ার আট টুকরা লাশ উদ্ধার করল। এতে করে লাশের সম্পূর্ণ অংশ উদ্ধার করা হলো।নিহত আলম মিয়ার বাঁ হাত ও ডান পা উদ্ধার করা হয় গত বুধবার। প্রথম দিন ২৪ আগস্ট উদ্ধার করা হয় তিন টুকরা। সহকারী পুলিশ সুপার খন্দকার সায়িদ আহমেদ বলেন, ধারণামতে, খুনিরা পেশাদার। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আজ উদ্ধারকাজ শেষ হলো। তবে গ্রেপ্তার হওয়া চার আসামির প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। শুনানির তারিখ নির্ধারণ করা হয়নি। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা গেলে খুনের কারণ উদ্ঘাটিত হতে পারে। ২১ আগস্ট রাতে আলম নিখোঁজ হন।