বাজিতপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে নান্নু মিয়া (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ গতকাল শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করে। নান্নু মিয়া উপজেলার হালিমপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে আসা আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাতটার দিকে হালিমপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন নান্নু মিয়া। ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।